প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
আসনভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার পাঠানো শুরু
||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসহ ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম জানান, রোববার ঢাকা থেকে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। এছাড়া সোমবার আরও ৮টি জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে।তিনি বলেন, সংশ্লিষ্ট জেলার সব সংসদীয় আসনের ব্যালট পেপার মুদ্রণ সম্পন্ন হওয়ার পরই তা ধাপে ধাপে পাঠানো হচ্ছে।এবার ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।রোববার যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেগুলো হলো— মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।আর সোমবার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে।রাশেদুল ইসলাম আরও জানান, ঢাকা থেকে সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে এবং ভোটের আগের দিন কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।তিনি জানান, গণভোটের ব্যালট পেপার ইতোমধ্যে পাঠানো সম্পন্ন হয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
তথ্যসূত্র: বিডিনিউজ
সম্পাদক ও প্রকাশক : ফরহাদ হোসেন
কপিরাইট © ২০২৬ Varendra Times । সর্বস্বত্ব সংরক্ষিত