প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
তানোরে রাজশাহী–১ আসনে বিএনপির উদ্যোগে গণমিছিল ও পথসভা
||
রাজশাহীর তানোর পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তানোর উপজেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে এবং তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক ও রায়হান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পুত্র অথয় জয় শরিফ।এসময় আরও উপস্থিত ছিলেন চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিজানুর রহমান, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, বিএনপি নেতা আবু সাইদ সাজু, আব্দুল মান্নান, তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, সমসের সরকার, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান।এছাড়াও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুলতান ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরজ কবির, বিএনপি নেতা রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাবুর রহমান, সেলিম রেজা ও মুনজুর রহমানসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী গণমিছিলে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : ফরহাদ হোসেন
কপিরাইট © ২০২৬ Varendra Times । সর্বস্বত্ব সংরক্ষিত