প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন সামনে রেখে মুক্তিযোদ্ধা কমান্ডের সঙ্গে বিএনপি নেতা মিনুর মতবিনিময়
||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ও রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত নেতৃবৃন্দমতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলবাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী জেলা ইউনিটের অধিনায়ক নজরুল ইসলাম খোকাসদস্য সচিব মাসুদ হোসেনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী মহানগর ইউনিটের আহ্বায়ক আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানপ্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন,“আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হলে সবাইকে সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নগরবাসীর ঘরে ঘরে ধানের শীষ প্রতীক পৌঁছে দিতে হবে। এ জন্য সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”তিনি আরও বলেন,“ধানের শীষ প্রতীক বিজয়ী হলে শুধু একটি দল নয়, পুরো দেশের মানুষ বিজয়ী হবে। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে।”বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : ফরহাদ হোসেন
কপিরাইট © ২০২৬ Varendra Times । সর্বস্বত্ব সংরক্ষিত