Varendra Times

জাতীয়

রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

অপেক্ষার প্রহর শেষ। বহুল আলোচিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামীকাল, ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।এবারের নির্বাচনের সঙ্গে একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এজন্য ভোটারদের দেওয়া হবে আলাদা গোলাপি রঙের একটি ব্যালট পেপার। এতে জুলাই সনদ ও সংবিধান সংস্কার-সংক্রান্ত চারটি নির্দিষ্ট প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে।নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে থাকবে বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি।বাংলাদেশে নির্বাচন একদিকে গণতান্ত্রিক উৎসবের প্রতীক, অন্যদিকে অতীত অভিজ্ঞতায় সহিংসতা ও অনিয়মের অভিযোগও উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, পূর্ববর্তী ১২টি নির্বাচনের মধ্যে মাত্র চারটিতে উৎসবমুখর পরিবেশ বজায় ছিল, বাকি আটটিতে ভোটের মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এবারের নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ।

রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন