রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের কাঠালপাড়া এলাকায় বুধবার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন।
প্রচারণা শুরু হতেই স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। কাঠালপাড়া ও আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন বয়সী মানুষ ঘর থেকে বেরিয়ে এসে প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
গণসংযোগকালে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি মনোযোগ দিয়ে শোনেন স্থানীয়দের নানান সমস্যা ও প্রত্যাশার কথা। এ সময় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানসহ বিভিন্ন মৌলিক বিষয় তুলে ধরেন এলাকাবাসী।
এ বিষয়ে তিনি বলেন, ধানের শীষ জনগণের আস্থা ও সমর্থন পেলে চান্দুরিয়া ইউনিয়নসহ তানোর উপজেলার দীর্ঘদিনের অবহেলিত জনগোষ্ঠীর ন্যায্য দাবি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে ভবিষ্যৎ কার্যক্রমের মূল লক্ষ্য।
গণসংযোগ কর্মসূচিতে ৭নং চান্দুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে স্থানীয় বাসিন্দারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা ও পরিবর্তনের পক্ষে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিষয় : নির্বাচন রাজশাহী চান্দুড়িয়া ইউনিয়ন তানোর

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন