Varendra Times

রাজশাহী

রাজশাহীতে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে: মিজানুর রহমান মিনু

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে: মিজানুর রহমান মিনু

রাজশাহী মহানগরীতে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে বক্তব্যকালে তিনি বলেন, রাজশাহীতে ধানের শীষ এখন জনগণের সবচেয়ে পছন্দের প্রতীকে পরিণত হয়েছে। সর্বস্তরের মানুষের মাঝে ধানের শীষ নিয়ে যে উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা প্রমাণ করে ধানের শীষের জোয়ার ইতোমধ্যেই শুরু হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা যদি ৩০০ জন নেতাকর্মী নিয়ে মাঠে নামি, তাহলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা ধানের শীষের প্রতি জনগণের ভালোবাসারই প্রতিফলন।” বর্তমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীক রাজশাহীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, অতীতেও রাজশাহীবাসী বারবার ধানের শীষকে তাদের প্রিয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং এখনও করছে। উন্নয়ন, শান্তিপূর্ণ মহানগর ও সমৃদ্ধ রাজশাহী—এই প্রত্যাশার প্রতীক হিসেবেই ধানের শীষকে মানুষ দেখছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রাজশাহীর জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় দেওয়া বক্তব্যে তিনি রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো বিমানের মাধ্যমে পূর্ব ও পশ্চিমাঞ্চলে সরাসরি শাকসবজি ও ফলমূল সরবরাহের ব্যবস্থা চালু করা হবে। “আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী,”—বলেন তিনি।

পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাতেমখান ছোট মসজিদ থেকে শুরু করে হরিজন পল্লীসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। হরিজন পল্লীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় তিনি সুযোগ পেলে সেখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার ও এডভোকেট ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহনসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি ১১ ও ৮ নম্বর ওয়ার্ডেও প্রচার-প্রচারণা চালান। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ধানের শীষের স্লোগানে পাড়া-মহল্লার রাস্তাঘাট মুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

Varendra Times

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে: মিজানুর রহমান মিনু

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : ফরহাদ হোসেন
কপিরাইট © ২০২৬ Varendra Times । সর্বস্বত্ব সংরক্ষিত