Varendra Times

রাজশাহী

রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মতবিনিময়

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মতবিনিময়

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ড. এম আসাদুজ্জামানের পুত্র ও বিএনপির মিডিয়া রিসার্চ সেলের প্রধান রেহান আসাদ রাতুল তানোর উপজেলার শিবতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময়কালে রেহান আসাদ রাতুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

এ সময় তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন আরও ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবাহক আখেরুজ্জামান হান্নান পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

উল্লেখ্য, মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ৫ ফেব্রুয়ারি ২০২৬। সভায় রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Varendra Times

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ড. এম আসাদুজ্জামানের পুত্র ও বিএনপির মিডিয়া রিসার্চ সেলের প্রধান রেহান আসাদ রাতুল তানোর উপজেলার শিবতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময়কালে রেহান আসাদ রাতুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

এ সময় তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন আরও ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবাহক আখেরুজ্জামান হান্নান পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

উল্লেখ্য, মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ৫ ফেব্রুয়ারি ২০২৬। সভায় রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Varendra Times

সম্পাদক ও প্রকাশক : ফরহাদ হোসেন
কপিরাইট © ২০২৬ Varendra Times । সর্বস্বত্ব সংরক্ষিত